মামুনুলকে হারিয়ে ববি হাজ্জাজের জয়

ঢাকা-১৩ আসন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মামুনুলকে হারিয়ে ববি হাজ্জাজের জয়
ববি হাজ্জাজ ও মামুনুল হক। ফাইল ছবি

ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) জিতেছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট।

ববি হাজ্জাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৩২০।

এই আসন থেকে মোট ববি হাজ্জাজ ও মামুনুল হক ছাড়াও আরো সাতজন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন। এই সাত প্রার্থী সব মিলিয়ে ভোট পেয়েছেন তিন হাজার ৮১৩টি।

ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। যার মধ্যে গুরুত্বপূর্ণ মোহাম্মদপুর এলাকা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। সে হিসেবে ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৭৬টি ভোট।

সম্পর্কিত