চরচা ডেস্ক

ভারতের বৃন্দাবনের যমুনা নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। মৃতদের অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে কেসি ঘাটের কাছে। নৌকাটি একটি ভাসমান পন্টুনের সাথে ধাক্কা খেলে এই বিপর্যয় ঘটে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।