Advertisement Banner

৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে আমেরিকার জাহাজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে আমেরিকার জাহাজ
ছবি: বাসস থেকে নেওয়া

৬১ হাজার টন গম নিয়ে আমেরিকা থেকে এমভি এম পি আলট্রা ম্যাক্স-২ নামের একটি জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর ৩ এর অধীনে এই গম দেশে এসেছে।

জি-টু-জি চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম এরইমধ্যে দেশে পৌঁছেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

সম্পর্কিত