রাজধানীতে দুর্ঘটনায় এসি মিস্ত্রির মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে দুর্ঘটনায় এসি মিস্ত্রির মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বারিধারা ডিওএইচএস এলাকায় একটি বাসার তৃতীয় তলায় এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মোহাম্মদ হান্নান (৩০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. রুবেল জানান, বারিধারা ডিওএইচএসের একটি বাসায় তারা এসির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত হান্নান উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত হান্নানের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়খালী গ্রামে। তিনি শাহাদত হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকাতেই বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে jজানানো হয়েছে।

সম্পর্কিত