Advertisement Banner

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন– কানাইঘাট উপজেলার মাঝতালুক গ্রামের মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমেদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল উদ্দিন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ খবর নিশ্চিক করেছেন।

এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত