হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে, দাবি ট্রাম্পের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে, দাবি ট্রাম্পের
ছবি: এআই দিয়ে তৈরি

হরমুজ প্রণালি রক্ষা করতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা উল্লেখ করেছেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘অনেক দেশ, বিশেষত যারা হরমুজ প্রণালি বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে প্রণালিটি খোলা এবং নিরাপদ থাকে।’’

ট্রাম্প দাবি করেন, ‘‘আমরা ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছি। তবে ইরানের পক্ষে পক্ষে একটি–দুটি ড্রোন পাঠানো, মাইন কিংবা জলপথের আশপাশে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া খুবই সহজ।’’

ট্রাম্প আশা করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাবে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির উপকূলে বোমা বর্ষণ করবে এবং ইরানের নৌযান এবং যুদ্ধজাহাজগুলোতে গুলিবর্ষণ করবে।

দ্রুতই হরমুজ প্রণালি নিরাপদ ও মুক্ত হবে জানিয়ে ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘‘যেভাবেই হোক, খুব শিগগিরই আমরা হরমুজ প্রণালিকে খোলা, নিরাপদ এবং মুক্ত করে তুলব।’’

সম্পর্কিত