চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এর মধ্যেই অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন ঢাকা-৮ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি ব্যালট পেপার বাতিল করার ব্যাপারে মৌখিক অভিযোগ করেন।
এ ব্যাপারে আফরোজা আব্বাস বলেন, “বিভিন্ন কেন্দ্রে ৫০-৬০-৭০ টা করে ভোট বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের একপাশে ফাঁকা। অনেকে সেই ফাঁকা জায়গায় হয়তো ভোট দিয়েছে। সেগুলোই না বুঝে বাতিল করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এমন ভোট বাতিল করা হচ্ছে।”
এ কারণে প্রায় কয়েক হাজার ভোট বাতিল হয়েছে বলে দাবি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের।
তিনি বলেন, “নির্বাচন কমিশন অফিস থেকে এগুলোকে বৈধ বলা হয়েছে। কিন্তু প্রিজাইডিং অফিসার এ কথা মানতে রাজি না।”
এদিকে এ আসনের জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, “এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকে রাখা হয়েছে। ঢাকা-০৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ভোট কেন্দ্রে গিয়ে গিয়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দিন, ফলাফল না আসা অবধি কেন্দ্র পাহারা দিন।”