চরচা প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৭৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম হয়েছে। একই সময়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৯ জনে। এ সময়ের মধ্যে ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে ৩১ জনের এবং সন্দেহজনক হামে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ১ হাজার ৭০৬ জনের নিশ্চিত হাম হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জনগণকে সচেতন থাকার এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।