চরচা ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি করা হয়েছে। ইউনাইটেড কিংডম ম্যারিন টাইম ট্রেড অপারেশনসের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত দুটি গানবোট থেকে এই হামলা চালানো হয়েছে।
ট্যাঙ্কারটির ক্যাপ্টেন জানান, কোনো প্রকার রেডিও সতর্কবার্তা ছাড়াই গানবোট দুটি হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। তবে হামলার শিকার হওয়া সত্ত্বেও জাহাজ এবং সদস্যরা নিরাপদ আছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফায় সম্ভাব্য আলোচনার বিষয়ে ইরানের পক্ষ থেকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, একটি নির্দিষ্ট ও যৌথ কাঠামোর বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়।
খাতিবজাদেহ বলেন, “যতক্ষণ না আমরা একটি কাঠামোর বিষয়ে একমত হচ্ছি, ততক্ষণ আলোচনার কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।”
খাতিবজাদেহ আরও জানান, যেকোনো সমঝোতায় ইরানের আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রাপ্য অধিকার সংরক্ষিত থাকতে হবে। ইরান নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে বা ব্যতিক্রম হিসেবে দেখতে চায় না, তবে নিজের অধিকার ছেড়ে দিয়ে কোনো চুক্তিতে যাবে না।