তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা
ছবি: বাসস থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আগামী মঙ্গলবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, তবে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী মোদির এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা নেই।

সম্পর্কিত