Advertisement Banner

১৩ তলা ভবন থেকে লাফ দিয়ে ‘অনলাইনে জুয়ায় আসক্ত’ যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১৩ তলা ভবন থেকে লাফ দিয়ে ‘অনলাইনে জুয়ায় আসক্ত’ যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় ১৩ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ ফয়সাল মাহমুদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অনলাইনে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

গতকাল রোববার দিবাগত রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ফয়সাল মাহমুদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার জোর পুকুরপাড় এলাকায়। তিনি মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে। বর্তমানে তিনি মায়ের সঙ্গে কলাবাগানে বসবাস করতেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন জানান, খবর পেয়ে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামে বহুতল ভবনের পাশের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফয়সাল দীর্ঘ চার বছর ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। প্রতিদিন তাকে ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হতো। ঘটনার দিন রাত ৯টার দিকে তিনি মায়ের কাছে টাকা চাইলে মা তা দিতে অস্বীকৃতি জানান। এরপর তিনি নিজ কক্ষে গিয়ে ভবনের ১৩ তলা থেকে লাফিয়ে পড়েন।

পুলিশ জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত