Advertisement Banner

পুলিশ পদক প্রদান স্থগিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পুলিশ পদক প্রদান স্থগিত
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম বার্তা সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।

রফিকুল ইসলাম আরও জানান, পদক সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি। তবে পুলিশ সপ্তাহের অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে এবং পদকগুলো পরবর্তীতে প্রদান করা হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— প্রতিপাদ্যে আজ রোববার থেকে শুরু হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। চলবে ১৩ মে পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত