বরিশাল সদরে জয়ী বিএনপির সরওয়ার

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশাল সদরে জয়ী বিএনপির সরওয়ার
মজিবর রহমান সরওয়ার। ছবি: বাসস

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার।

বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মানজুরা মুশাররফ ফল ঘোষণা করেন।

ধানের শীষের প্রার্থী সরওয়ার পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৬ ভোট। তার নিকটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনে বাংলাদেশের হাতপাখার প্রার্থী সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

মজিবর রহমান সরওয়ার এর আগেও একাধিকবার এই আসন থেকে সংসদে গিয়েছিলেন।

এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মই মার্কার প্রার্থী মনীষা চক্রবর্তী পেয়েছেন ২১ হাজার ৯৬৩ ভোট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। বিভিন্ন আসনে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে।

সম্পর্কিত