চরচা ডেস্ক

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ইরান যুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা সম্পর্কে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১২৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এটি ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর তেলের বাজারের সর্বোচ্চ দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম ২.৩% বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১০৯ ডলারে দাঁড়িয়েছে।
সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, তেহরানের সঙ্গে আলোচনার অচলাবস্থা ভাঙার লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আরও একটি বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যেখানে হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম করতে এই অভিযানে প্রয়োজনে সরাসরি স্থল সৈন্য মোতায়েন করা হতে পারে।
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান এই পথে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়েছে। এর বিপরীতে ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, তেহরান হুমকি বন্ধ না করা পর্যন্ত ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে।