চরচা প্রতিবেদক

সংসদ সদস্যরা অধিবেশনের সময় স্পিকার বা সভাপতির প্রতি নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান দেখাবেন বলে সিদ্ধান্ত (রুলিং) দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে রুলিং দিয়ে তিনি বলেন, কার্যপ্রণালী বিধিতে একসময় থাকা ‘ঝুঁকিয়া’ শব্দটি ছিল। ২০০৬ সালে তা বাদ দেওয়া হয়েছে। ফলে সদস্যরা তাদের ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী সম্মান দেখাতে পারবেন।
গত কয়েকদিন ধরে সংসদে এ নিয়ে আলোচনা ও আপত্তির পরিপ্রেক্ষিতে স্পিকার এ সিদ্ধান্ত জানান।
স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৭(১) ধারায় বলা হয়েছে, “সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ-কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।”
হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই বিধিতে আগে ‘ঝুঁকিয়া’ শব্দটি ছিল। তবে ২০০৬ সালে তা সংশোধন করা হয়।
স্পিকার সংসদকে জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দেয়। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সংসদে তা গৃহীত হয়।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “যেহেতু ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”
আপত্তি তুলেছিলেন জামায়াতের সংসদ সদস্য
গত সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন।
তিনি বলেন, সংসদ কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সদস্য স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করে সম্মান জানান, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচরণ নিয়ে আপত্তি রয়েছে।
মুজিবুর রহমান সংসদকে স্মরণ করিয়ে দেন যে, কার্যপ্রণালী বিধিতে একসময় ‘ঝুঁকিয়া’ শব্দটি থাকলেও পরে তা বাদ দেওয়া হয়েছে। তাই সংসদ সদস্যদের সালাম বা অন্য কোনো উপায়ে সম্মান জানানোর সুযোগ থাকা উচিত বলে তিনি মত দেন।
সেদিন স্পিকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে পরে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছিলেন।
গতকাল বুধবার সংসদের বৈঠকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও একই বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং বিষয়টির একটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
ফারুক স্পিকারের কাছে অনুরোধ জানান, কার্যপ্রণালী বিধির আলোকে সংসদকে একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে।
এর একদিন পর বৃহস্পতিবার স্পিকার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানান।
কার্যপ্রণালী বিধির ২৬৭ ধারায় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা শুরু থেকেই ছিল। তবে অতীতে ব্যবহৃত ‘ঝুঁকিয়া’ শব্দটি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি পর্যালোচনার অংশ হিসেবে সংসদীয় কমিটি ওই শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করে। পরে তা সংসদের অনুমোদন পায়।