চরচা প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর ৪টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ১০-১২ জনের একটি দল একটি পিকআপ ভ্যানে করে এসে আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।
এ সময় সন্দেহভাজনদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেয়। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।