Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সেই তাসকিনেই বাংলাদেশের কামব্যাকের সূচনা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১২: ১৮
সেই তাসকিনেই বাংলাদেশের কামব্যাকের সূচনা

মাত্র তিন ওভার করেই আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হলো নাহিদ রানাকে। একপ্রান্তে স্পিনার রেখে অন্যপ্রান্তে ইবাদতকে না এনে অধিনায়ক নাজমুল হোসেন ভরসা রাখলেন সবচেয়ে অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের ওপর। আগের দিন মাত্র ৮ ওভার করলেও ছিলেন না ছন্দে। সমালোচনাও হচ্ছিল কিছুটা। তবে তাসকিন সব জবাব দিলেন বল হাতেই। দারুণ অবস্থানে থাকা পাকিস্তানকে চাপে ফেলে প্রথম সেশনেই তার হাত ধরেই ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

Advertisement

প্রথম টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান শুরুটা করেছিল ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। তাসকিনের পাশাপাশি মেহেদি হাসান মিরাজের জোড়া শিকারে লাঞ্চ বিরতিতে সফরকারীরা করেছে ৫ উইকেটে ২৫১ রান। পিছিয়ে ১৬২ রানে।

দ্বিতীয় দিন তাসকিনের তুলনায় অন্য দুই পেসারকে বেশি ব্যবহার করেছে বাংলাদেশ। বোলিং দেখে মনে হচ্ছিল, রিদম হয়তো পাচ্ছেন না, যা দীর্ঘ বিরতির পর টেস্টে ফেরার ম্যাচে হওয়াটা খুব স্বাভাবিক। তবে লাল বলের ক্রিকেটে তাসকিনের কাছে দলের প্রত্যাশার জায়গাটা বেশিই। তাই সকালের শুরুতেই তার হাতে পুরোনো বল তুলে দিলেন নাজমুল হোসেন। অধিনায়কের আস্থার কী দারুণ প্রতিদানই না দিলেন ডানহাতি এই পেসার!

আক্রমণে এসে দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন অভিষেকেই সেঞ্চুরি করা আজান আওয়াজকে (১০৩ রান)। এখানে আলাদা কৃতিত্ব পাবেন নাজমুলও। প্রথম স্লিপে তিনি ক্যাচ নেওয়ার আগে তালুবন্দি করার চেষ্টা ছিল লিটন দাসেরও। তবে ঠান্ডা মাথায় নিজের কাজটা করেন তিনি। আর সেটাই পাকিস্তানের বিপদের সূত্রপাত করে।

Advertisement
Advertisement
Advertisement

সেরা ছন্দে বোলিং করে যাওয়া তাসকিন এরপর রীতিমতো ট্র্যাপে ফেলেন শান মাসুদকে। শর্ট কভারে সাদমান ইসলামকে রেখে বল করেন অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ করার লোভ সামলাতে না পেরে মাসুদ ক্যাচ দেন সাদমানের হাতেই। দুহাত তুলে তাসকিনের চিৎকার করে উদযাপনই বলে দিচ্ছিল, পরিকল্পনা কাজে দিয়েছে বলেই এই উল্লাস।

টানা বোলিং করে যাওয়া মিরাজ অবশেষে উইকেটের দেখা পান সাদ শাকিলকে শূন্য রানে ফিরিয়ে। সেই রেশ না কাটতেই ফের আঘাত হানেন এই অফ স্পিনার। ডাউন দ্য উইকেটে গিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন আবদুল্লাহ ফজল (৬০)। তাসকিন এরপর কট বিহাইন্ড করেছিলেন সালমান আগাকে, তবে ‘নো’ বলের কারণে হতাশ হতে হয় তাঁকে।

প্রথম সেশন শেষে ক্রিজে আছেন সালমান (১২*) ও মোহাম্মদ রিজওয়ান (৮*)।

বিষয়: পাকিস্তানবাংলাদেশপাকিস্তান ক্রিকেটটেস্ট ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।