Advertisement Banner

উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টরে পরিবার নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী জাহাঙ্গীর জানান, সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত