হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় আনিশা ফেরদৌসী নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে হাজারীবাগ ঢালী অফিসের গলির একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি আত্মহত্যা।

অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিশা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

তার বাবা জলিল রহমান জানান, পরিবারের অজান্তে তিনি নিজের পছন্দে বিয়ে করেছিলেন। আজ বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। এ পরিস্থিতিতে আনিশা নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, তিনি ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলছেন। পরে তাকে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত