চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় প্রসঙ্গে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “এ বিজয় বিএনপির একার নয়, সমগ্র বাংলাদেশের।”
আজ শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী আমিন এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে রায় দিয়েছে, তা গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক বার্তা।”
বিএনপির মুখপাত্র আরও বলেন, “বিএনপি গণমানুষের দল, তাই বহু প্রতীক্ষার পর এই যে প্রত্যাশিত বিজয়, এটা কোনো ব্যক্তি বা একক দলের সাফল্য নয়। এটি দেশের মানুষের বিজয়, গণতন্ত্রের বিজয়।”
তিনি তার বক্তব্যে জানান, বিএনপির ওপর মানুষ যে প্রত্যাশা রেখেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই তা পূরণ করবেন।
মাহদী আমিন বলেন, “তিনি প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন। তার নেতৃত্বে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।”
বিএনপির দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রায় অনেক গুম, হামলা-মামলার শিকার এবং অনেক শহীদের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবেন। তিনি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট রাখবেন বলে বিশ্বাস করি।”