চরচা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার ছিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে অর্থের একটি অংশ ফিলিপাইনে স্থানান্তর করা হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, দেশের ভেতরের কোনো চক্রের সহায়তায় হ্যাকাররা এ অর্থ পাচার করে।
ঘটনার পর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।