চরচা প্রতিবেদক

দেশব্যাপী চলমান ভারী বৃষ্টিপাতের প্রভাব চট্টগ্রামে বেশি হওয়ায় আগে থেকেই শঙ্কায় ছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি।
এর ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পরাজয়ের আর সুযোগ নেই। প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছেন লিটন-রিশাদরা। আগামী শনিবার মিরপুরে শেষ ম্যাচও যদি বাতিল হয়, সিরিজ জিতবে বাংলাদেশ। জিতলে ব্যবধান হবে ২-০। আর হেরে গেলে হবে ১-১ ড্র।
গত মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি চট্টগ্রামে। আবহাওয়ার পূর্বাভাসেও ছিল না আশার বাণী। বুধবার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে আউটফিল্ড হয়ে যায় খেলার অনুপযোগী। বিকাল ৫টা পর্যন্ত সময় ছিল ৫ ওভারে ম্যাচ আয়োজনের। তবে তার অনেক আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পারাররা।
ম্যাচটি না হওয়ায় বাংলাদেশ কিছুটা হতাশ হতেই পারে। কারণ, সিরিজের প্রথম ম্যাচে ১৮২ রান তাড়া করে ২ ওভার হাতে রেখে দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। সেই ফর্ম ধরে রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ তাই থাকতেই পারে।
সিরিজের শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দলে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কমই। পেসার নাহিদ রানা চোট কাটিয়ে খেলতে যাচ্ছেন পিএসএলের ফাইনালে। পেসারদের মধ্যে দলে ফিরতে পারেন তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচ না হওয়ায় দুই তরুণ রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইনকে সুযোগ করে দিতে হয়তো তারা থাকতে পারেন দলের বাইরেই।