চরচা প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে পরিবর্তনসহ প্রশাসনের বিভিন্ন স্তরে চলমান রদবদলকে একটি ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ ব্যাংকেই নয়, বর্তমানে প্রশাসনের সব জায়গাতেই পরিবর্তন হচ্ছে এবং সামনে আরও হবে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর কাজের গতিশীলতা ও সমন্বয় ফেরাতে এ ধরনের রদবদল অত্যন্ত স্বাভাবিক বিষয়।
আমীর খসরু বলেন, পরিবর্তন কেবল একটি সংস্থায় সীমাবদ্ধ নয়, বরং এটি রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরেই ঘটছে। প্রশাসনিক সংস্কারের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি ইঙ্গিত দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো বিশেষ সংকটের ফল নয়, বরং সরকারি সিদ্ধান্তের অংশ। তিনি সবাইকে এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মোস্তাকুর রহমান গভর্নর পদে আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আরইএইচএবি), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য ছিলেন।