চরচা প্রতিবেদক

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর পৌনে চারটার দিকে এ ফল ঘোষণা করেন।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি। তার মৃত্যুর পর এই আসনে পাটওয়ারী প্রার্থী করে জামায়াত নেতৃত্বাধীন জোট।
মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিদ্বন্দ্বিতা সারা দেশে আলোচিত বিষয় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ আসনের নির্বাচন নিয়ে সরব ছিলেন নেটিজেনরা।
শেষ মুহূর্তে এই আসনে ফলাফল ঘোষণা নিয়ে রাতে উত্তেজনাও দেখা দেয়। এনসিপির অভিযোগ এই আসনে ভোট গণনায় অনিয়ম হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে ঢাকা-৮ আসনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি দুই হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।
এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ৫১ হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তিনি পোস্টাল ভোট পেয়েছেন দুই হাজার ৫৫৫টি। মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। মির্জা আব্বাস পাঁচ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-৮ আসনে মোট ভোটার দুই লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়ে এক লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয় দুই হাজার ৮১৭টি।