চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাব্বির হোসেন জানান, নারায়ণগঞ্জে ফতুল্লা স্টেডিয়ামের সামনে রাস্তা পারাপারে সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত নারী এবং ওই গাড়ির নাম পরিচয় এখনো জানা যায়নি। তাই সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”