ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০
ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে আমেরিকা ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় আজ সোমবার এ তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গত শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা বেড়ে চলেছে। নিহতদের সবাই শিশু।

কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

সম্পর্কিত