Advertisement Banner

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

আজ সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোর ৪টার দিকে রডবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শামছুল আলম বলেন, রডবোঝাই ট্রাকটিতে বিভিন্ন জায়গা থেকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পর্কিত