বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলে করে ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকে। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। চালক হেলপারকে আটকে অভিযান চলছে।