Advertisement Banner

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিক ও হালিম নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে দুজনের পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হালিমকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আহতদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

ফরিদুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে দুর্বৃত্তদের কারো পরিচয় জানা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ।

সম্পর্কিত