Advertisement Banner

দাম কমাতে জ্বালানি বিক্রেতাদেরকে আল্টিমেটাম দিলেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দাম কমাতে জ্বালানি বিক্রেতাদেরকে আল্টিমেটাম দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের খুচরা পেট্রোল/অকটেন বিক্রেতাদের অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ নির্দেশ দেন।

জ্বালানি বিক্রেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তেলের দাম না কমালে সামনে ‘বড় ধরনের সমস্যা’ তৈরি হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায় গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও খুচরা পর্যায়ে কেন দাম কমানো হচ্ছে না, তা তদন্ত করতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের পকেট কাটার অভিযোগ তোলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং এর জবাবে ইরানও ইসরায়েল ও মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ করলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল রিপাবলিকানরা যখন তীব্র লড়াই চালাচ্ছেন, ঠিক তখনই সাধারণ মানুষ জ্বালানির চড়া দাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সম্পর্কিত