১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান। ছবি: ফেসবুক

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে নিম্নআয়ের ও প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে নবগঠিত সরকার। আগামী ১০ মার্চ দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলাকে নির্বাচন করা হয়েছে। পাইলট প্রজেক্ট হিসেবে প্রাথমিকভাবে এই জেলাগুলোর প্রতিটিতে ১টি করে ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের।

জানা যায়, কার্ডধারীরা মাসিক নির্দিষ্ট হারে সরাসরি আর্থিক অনুদান পাবেন। ডিজিটাল ডেটাবেজ ও এনআইডি-র সমন্বয়ে স্বচ্ছ তালিকা তৈরি করা হচ্ছে, যাতে প্রকৃত দুস্থরা এই সুবিধা পান। পরিবারের গৃহিণীদের নামে এই কার্ড ইস্যু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে কেবল নগদ অর্থ নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে বিশেষ ভর্তুকি বা সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। ১০ মার্চ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এই কার্যক্রম দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।

সম্পর্কিত