চরচা প্রতিবেদক

দুর্নীতির মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এর বাইরে দুর্নীতির মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এসব আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।