চরচা ডেস্ক

চার বছর পর ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিলও। তবে এখনো দলটির অনুশীলনে হাজির হতে পারেননি নেইমার। সান্তোসের এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই নিউ জার্সির মরিসটাউনে অনুশীলন করেছে সেলেসাওরা। ফলে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় বেড়ে গেছে আরও।
‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। স্কোয়াড ঘোষণার পর পাওয়া নতুন চোটের কারণে আপাতত দলের সঙ্গে অনুশীলন থেকে বিরত আছেন নেইমার।
গত মাসে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে মাংসপেশিতে গ্রেড-টু চোট পান নেইমার। বিশ্বকাপ খেলতে পারবেন, সেই নিশ্চয়তা পেয়ে এরপরও তাকে দলে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এরপর নতুন করে আবার সমস্যা অনুভব করায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাবেক বার্সেলোনা ফুটবলার।
ফলে গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন ছিল, মরক্কো ম্যাচ মিস করতে যাচ্ছেন নেইমার। দলীয় অনুশীলনে যোগ না দিয়ে সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন তিনি। ৩৪ বছর বয়সী নেইমার গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন কি না, সেই ব্যাপারেও এখনো নেই নিশ্চয়তা।

২০২৩ সালের পর ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। চোট-আঘাত মিলে নেই সেরা ফর্মেও। সেই কারণেই বিশ্বকাপের শুরুতে নেইমারের অনুপস্থিতি নিয়ে খুব একটা চিন্তিত নন ব্রাজিলিয়ান বিশ্লেষকরা।
১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো এখন বর্তমানে ইএসপিএনের বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “ব্রাজিল হয়তো বড় ফেবারিট দলগুলোর কাতারে নেই, কিন্তু তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। নেইমার না থাকলেও তারা একসঙ্গে মিলে কিন্তু একটা শক্তিশালী দল গঠন করতে পারে। আমার মনে হয়, তাদের সামনে এবার সুযোগ আছে।”
ব্রাজিলের জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকও অনভিজ্ঞ এই দল নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “এটা একটা তরুণ দল, যারা শারীরিক সক্ষমতার দিক থেকে বেশ ভালো এবং তাদের একজন অসাধারণ কোচ আছে। আমি এই ব্রাজিল দলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখছি।”