চরচা প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে অন্তত ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা ম্যাচ স্টিল মিলে লোহা গলানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন মো. হিরা (৩৫), মো. মানিক (৪৫), মো. রাজীব আলী (২৯), মো. আরশাদ (৪৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মো. মতিউর রহমান (২২) ও মো. ইউসুফ (২০)।
দুর্ঘটনার পর তাদের দগ্ধ অবস্থায় দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সকালে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে।
শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মানিকের শরীরের ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া আরশাদের ১১ শতাংশ, মতিউরের ১০ শতাংশ, খলিলুরের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, ইউসুফের ৫ শতাংশ এবং রাজীবের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
আহতদের মধ্যে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় মানিক ও হিরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে বলেও জানান চিকিৎসক।