Advertisement Banner

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য ডাইনিং সুবিধা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য ডাইনিং সুবিধা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। ছবি: ব্র্যাক ব্যাংকের সৌজন্যে

ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর সঙ্গে চুক্তি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই চুক্তির ফলে ব্যাংকের কার্ডহোল্ডাররা হোটেলের বিভিন্ন ডাইনিং ও সেবায় আকর্ষণীয় ছাড় ও অফার উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে নাজমুল হুদা।

চুক্তির আওতায় গ্রাহকরা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রাঞ্চ এবং ডিনারে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা পাবেন। এছাড়া Mosaic, Connexions এবং House of Han রেস্টুরেন্টে আ লা কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

শুধু ডাইনিং নয়, হোটেলের হেলথ ক্লাব, সুইমিং পুল এবং বিভিন্ন ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রেও ব্র্যাক ব্যাংক গ্রাহকরা ১০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এতে করে গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার দীপক চন্দ্র দাস।

সম্পর্কিত