চরচা ডেস্ক

ইরানের জব্দ করা সম্পদের অর্থ উপসাগরীয় দেশগুলোর পুনর্গঠনে ও ভবিষ্যতে ইরানের কারণে হওয়া ক্ষয়ক্ষতি মেরামতে ব্যবহারের বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেসেন্ট তার টিমকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ইতোমধ্যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের নির্দেশও দিয়েছেন। ওয়াশিংটন সেই ক্ষতি মেরামতে ইরানের সম্পদ ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ফক্স নিউজের খবরেও এমন তথ্য প্রকাশ করা হয়েছে। একটি সূত্রের বরাতে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় মিত্র দেশগুলোর পুনর্গঠন ও ভবিষ্যতে ইরানের কারণে হওয়া যেকোনো ক্ষতি মেরামতে ইরানের সব জব্দ সম্পদ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাদের হাতে থাকা সব ধরনের উপায় কাজে লাগাবে।
এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, শান্তিচুক্তি হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইরানের জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দিতে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত একটি চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে ‘কোনো বিকল্প নেই’।
এর আগে গত এপ্রিলে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরে এর মেয়াদ বাড়ানো হয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে আমেরিকা ও ইরান একে অপরকে লক্ষ্য করে হামলা চালালে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।