চরচা প্রতিবেদক

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির প্রথম গোলটা দুর্ধর্ষ। ম্যাচের তখন ১৭তম মিনিট। প্রায় মাঝমাঠ থেকে মেসির দূরপাল্লার শট ঠাঁই নিল জালে। অসাধারণ এক মুহূর্ত। কানসাস স্টেডিয়ামের গ্যালারি জুড়ে তখন আনন্দের ঢেউ। কিন্তু টেলিভিশন ক্যামেরার চোখ এড়াল না ব্যাপারটি—মেসি তখন কাঁদছেন!
কেন কাঁদলেন মেসি? গোলটি করে কেন আবেগী মেসি? কান্না অনেক সময় আনন্দেরও হয়! গোলটি করে কি সাড়ে তিন বছর আগে লুসাইলের সেই রাতটির কথা মনে পড়ে গিয়েছিল তার? নাকি অন্য কারণ!
ম্যাচ শেষে কৌতূহলী সাংবাদিকেরা ঠিকই জিজ্ঞেস করলেন কান্নার কারণ। মেসি একটু রহস্য রেখেই জানিয়ে দিলেন, গোলের পর কান্নাটা ঠিক আনন্দের নয়।
হঠাৎ কী হয়েছে মেসির? মেসি বললেন, কান্নার সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই, ‘‘সত্যি বলতে, ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিছু ব্যক্তিগত কারণে গত কয়েকটা দিন আমার বেশ কঠিন কেটেছে। আমি দলের সবার প্রতি কৃতজ্ঞ। বরাবরের মতোই তারা সব সময় আমার পাশে ছিল। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য তারা আমাকে প্রচুর শক্তি জুগিয়েছে, ব্যস এটুকুই।”
৮০ মিনিট ম্যাচে ছিলেন মেসি। তাতেই ষোলো কলা পূর্ণ। হ্যাটট্রিক তো করলেন–ই, সেই হ্যাটট্রিকে আর্জেন্টিনা ম্যাচ জিতল, মেসিও রেকর্ড বইয়ে নিজেকে নিয়ে গেলেন। ১৬ গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসার পাশে বসলেন।
তবে মেসি স্বীকার করেছেন ম্যাচের প্রথমার্ধটা যথেষ্ট সহজ ছিল না আর্জেন্টিনার জন্য, “প্রথমার্ধ কিছুটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধ অন্যরকম, সেটাই স্বাভাবিক। যেকোনো টুর্নামেন্টেই প্রথম দিকের ম্যাচগুলো কঠিন হয়। গত বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের ছিল (সৌদি আরবের কাছে হার)। এবারের বিশ্বকাপে কোনো দলই যে কাউকে ছেড়ে কথা বলবে না, সেটা স্পষ্ট।”