চরচা প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মো. ইয়াকুব আলী (২৫) নামের এক যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইয়াকুব ‘মেটাডোর’ কোম্পানিতে কাজ করতেন।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্দুল মালেকের ছেলে ইয়াকুব আলীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে।
মেটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বজলুর রহমান আরও বলেন, “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইয়াকুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।