চরচা প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন (২০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি এলাকার বাসিন্দা।
আহত অবস্থায় ইমনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা টিপু সুলতান জানান, ইমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ঢাকা উদ্যান সরকারি কলেজে পড়াশোনা করতেন। দুর্ঘটনার সময় তিনি সাইকেল চালিয়ে কুড়িল বিশ্বরোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।
টিপু সুলতান আরও জানান, দেড় মাস আগে ইমনের বিয়ে হয়েছিল। তবে এখনো নববধূকে বাসায় তোলা হয়নি। পরিবারের দুই ছেলের মধ্যে ইমন ছিলেন ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।