এক ভবন থেকে লাফিয়ে অন্য ভবনে যাওয়ার সময় নিচে পড়ে যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এক ভবন থেকে লাফিয়ে অন্য ভবনে যাওয়ার সময় নিচে পড়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকায় ছয়তলা ভবন থেকে পড়ে মো. শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহিদুল একই উচ্চতার দুটি ভবনের মাঝ দিয়ে এক ভবন থেকে অন্য ভবনে লাফিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার তদন্ত পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত