চরচা ডেস্ক

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
স্থানীয় সময় সোমবার প্রকাশিত এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেছেন, “যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
ট্রাম্প আরও বলেছেন, দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেন যে, ‘এটাই একমাত্র পথ।’
আমেরিকান প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে।”
ট্রাম্প আরও বলেন, “আমি আবারও রেভল্যুশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যথায় তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্প বলেন, “এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।”