Advertisement Banner

ঢাকা মেডিকেলে অসুস্থ কয়েদির মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকা মেডিকেলে অসুস্থ কয়েদির মৃত্যু
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অসুস্থ মো. আব্দুল রশিদ (৬৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আকবর আলীর ছেলে রশিদের কয়েদি নম্বর ৯০৪৭/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

কারারক্ষী মো. শাহ আলম জানান, গত রাতের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি আব্দুল রশিদ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি আব্দুল রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত