চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার ইতালির ভেরোনা শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।
ইতালির সংবাদ সংস্থাগুলোর বরাতে জানা যায়, মেলোনি এই পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক সংকটে ইতালির অবস্থানের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে ঠিক কী কারণে বা কতদিনের জন্য এই চুক্তি স্থগিত থাকবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রতিরক্ষা চুক্তি স্থগিতের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার বিষয়েও কথা বলেছেন মেলোনি। প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য আমাদের ‘সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা’ চালিয়ে যেতে হবে।”