মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন মঙ্গলবার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন মঙ্গলবার
মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর। ছবি: মার্কিন পররাষ্ট্র দপ্তর

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর দুই দিনর সফরে ঢাকায় আসছেন মঙ্গলবার।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই মার্কিন উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তারা প্রথম সফর।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বুধবার সকালে পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এর সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকেলে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার পল কাপুর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করবেন। ওই দিন সন্ধ্যায় পল কাপুর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া ইফতার ও নৈশভোজে অংশ নেবেন।

সম্পর্কিত