Advertisement Banner

মিরপুরে গ্যাস লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে দগ্ধ ৩

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মিরপুরে গ্যাস লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে দগ্ধ ৩
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরের দিকে পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজের কাছে সিগারেট খাওয়ার সময় হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই দগ্ধ হন।

শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে মিরাজের শরীরের ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত