চরচা প্রতিবেদক

রাজধানীর তুরাগ থানা এলাকায় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ব্যাগ টান দেওয়ার ঘটনায় চলন্ত অটোরিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তা আক্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণখানে থাকতেন তিনি।
নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেনাকাটা শেষে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। পথে তুরাগ থানা এলাকায় উত্তরা দক্ষিণ মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।