চরচা ডেস্ক

দু’দিনব্যাপী ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হলো। ৬ ও ৭ মে এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) সাইয়েদ বিন আব্দুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন মাইক্রো ফাইভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম। আরও বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন উপ-উপাচার্য ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম এবং জব ফেয়ারের কনভেনার ও স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ড. মো. সিরাজুল ইসলাম।
এ জব ফেয়ারে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতের ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সিভি সংগ্রহ, তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ এবং যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দেবে।
দুই দিনের এ আয়োজনে সেমিনার ও বিশেষায়িত সেশনও অনুষ্ঠিত হবে। এতে করপোরেট প্রতিনিধি, গবেষক, শিক্ষক ও বিপুলসংখ্যক বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নিয়েছেন।