চরচা প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও গ্রেপ্তার অভিযান জোরদারের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “ঈদকে কেন্দ্র করে রাজধানীতে মানুষের চলাচল ও কেনাকাটা বেড়ে যায়। এ সময় অপরাধী চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। তাই সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের আরও বেশি তৎপর থাকতে হবে।”
মো. সরওয়ার বলেন, “পশুর হাটগুলোর আশপাশে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে কার্যকর দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। এছাড়া ফুট পেট্রোল বাড়ানো, মাদক উদ্ধার অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনারও নির্দেশনা দেওয়া হয়।”
ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে আরও সজাগ থাকতে হবে।” চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।
সভায় এপ্রিল মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।