Advertisement Banner

আজিমপুর কলোনির পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজিমপুর কলোনির পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাহেন (১৫) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন তার স্বজনরা।

আজিমপুর সরকারি কলোনির সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, দুপুরের পর জাহেন তার বন্ধু মাহিরের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত