চরচা প্রতিবেদক

সবাইকে ঢাকা-৮ এ জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজধানীর আলোচিত আসনটিতে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুকে দেওয়া একটি পোস্ট শেয়ার করে নাহিদ লিখেছেন, “সবাই ঢাকা-৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেন নি, এগিয়ে আসুন।”

আলোচিত এই আসেন বিএনপির প্রার্থী দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি। তার মৃত্যুর পর এই আসনে পাটওয়ারীকে প্রার্থী করে জামায়াত নেতৃত্বাধীন জোট।

এর আগে, আরেক পোস্টে নাহিদ লেখেন, “নাহিদ ইসলামের নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা-১১ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন। ষড়যন্ত্র রুখে দিন। যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব দিবে জনগণ।”